মহেশখালীতে মুজিব বর্ষ উপলক্ষে সিপিপি স্বেচ্ছাসেবক কর্তৃক ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়া ২০২০ আয়োজিত
মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ,
মহেশখালী উপজেলা প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায়, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, টাইম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে (হোয়ানক,মহেশখালী) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ও মুজিবর্ষ উপলক্ষে সিপিপি সেচ্ছাসেবকের পক্ষ থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া ২০২০ইং আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মাননীয় সংসদ সদস্য,কক্সবাজার-২, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, চেয়ারম্যান,উপজেলা পরিষদ,মহেশখালী, ও জনাব প্রভাষ চন্দ্র ধর, অফিসার ইনচার্জ,মহেশখালী থানা এবং সভাপতিত্ব করেন জনাব মোঃজামিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার,মহেশখালী।


0 coment rios: