রামুতে কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন
কক্সবাজারের রামুতে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৯ শুভ উদ্বাধন হচ্ছে আজ ৩ অক্টোবর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ আয়োজিত প্রতিযোগীতায় বিশেষ অতিথি থাকবেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, ওসি তদন্ত এস.এম. মিজানুর রহমান, রামু উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান।
প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুলের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকাদল অংশ নিচ্ছে। তিনি জনান এবারই প্রথম চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে ওই এলাকার দুটি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতায় বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও লাখো মানুষের সমাগম হবে। প্রাচীন এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে এবারের প্রতিযোগিতায় শতবছর ধরে এ আয়োজনে ভূমিকা রাখা প্রয়াত ব্যক্তিদের স্মরণে বিশেষ আয়োজনও থাকবে। চেয়ারম্যান ফরিদুল আলম প্রতিযোগীতা শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে সর্বস্তরের ক্রীড়ামোদিদের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য আবুল বশর জানান, রামু ফকিরা বাজারের পূর্ব পার্শ্বে বাঁকখালী নদীর হাইটুপী-চেরাংঘাটা অংশে এবারের নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রতিযোগীতার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, সাংবাদিক, প্রতিযোগী নৌকাদল, ক্রীড়ামোদি সকল দর্শকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি জানান, অংশ গ্রহনকারি নৌকা বাইচ প্রতিযোগী দল সমূহ হচ্ছে ঃ ‘‘ক” বিভাগ ঃ- ১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার, উত্তর চাকমারকুল যুব উন্নয়ন সংস্থা, চাকমারকুল, গর্জনিয়া বাকঁখালী একাদশ, পূর্ব বোমাংখিল, গর্জনিয়া, রামু, খোন্দকার পাড়া একতা যুব সমাজ, ফতেখাঁরকুল, রামু। চাকমারকুল, কলঘর বাজার, রামু। নওজোয়ান সমিতি পূর্ব রাজারকুল, রামু। ইদ্রিস মাঝি খেলোয়াড় একাদশ, দেয়াংপাড়া, রাজারকুল, রামু। মোহাম্মদ, অফিসের চর, ফতেখাঁরকুল, রামু। পূর্ব খরুলিয়া স্মৃতি ফলক, ঝিলংজা, কক্সবাজার। লম্বরী পাড়া কমিটি, ফতেখাঁরকুল, রামু। সোনার বাংলা খেলোয়াড় একাদশ, পূর্ব মনিরঝিল, কাউয়ারখোপ, রামু। ভাই ভাই সমিতি, পশ্চিম নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু এবং মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-২, রামু।
‘‘খ” বিভাগ ঃ-আশরাফুজ্জামান মাঝি, ১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার। আবুল কালাম মেম্বার ও সৈয়দুল হক, জিনেরা ঘোনা, দঃ মিঠাছড়ি, রামু। ভাই ভাই কমিটি, উত্তর ফতেখাঁরকুল, রামু। যৌথ বাহিনী, আশকরখিল, জোয়ারিয়ানালা, রামু। দারুচ্ছালাম, পূর্ব রাজারকুল, রামু। নৌকা বাইচ টীম, নয়াপাড়া, রাজারকুল, রামু। পি.এম. খালী ক্রিড়া সংঘ, মহসনিয়া পাড়া, কক্সবাজার। পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল একতা সংঘ, রামু। মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-১, রামু। নতুন বাহিনী তালেব মেম্বার, নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু। শাহমদের পাড়া একাদশ, উত্তর চাকমারকুল, রামু। ইয়াং টাইগার স্পোটিং ক্লাব, শ্রীমুরা, উত্তর চাকমারকুল, রামু এবং কামাল শামশুদ্দিন প্রিন্স, চেয়ারম্যান, জোয়ারিয়ানালা ইউপি, রামু।


0 coment rios: