Wednesday, 2 October 2019

চট্রগ্রাম কোতোয়ালির আলকরণ এলাকায় ফেনসিডিলসহ ২ ভাই গ্রেপ্তার



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্রগ্রাম নগরের কোতোয়ালির আলকরণ এলাকা থেকে সাত বোতল ফেনসিডিলসহ মো. শফিকুল আলম (৫৫) ও মো. জানে আলম (৪৪) নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার ( ২ অক্টোবর) তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা আলকরণ এলাকার মৃত দানু মিয়ার ছেলে।
নগর গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: