আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে শহরে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করানোর অভিযোগে নগরীর হালিশহর এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) হালিশহর এ ব্লক ১ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট বাসা তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুই নারীকে উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ফিরোজ মিয়া (২৭), এনামুল হক (২৭) ও রায়হান সিকদার (২০)।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আশিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি প্রত্যন্ত অঞ্চল থেকে নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে শহরে এনে পতিতাবৃত্তির কাজে বাধ্য করে। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই নারীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিনজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


0 coment rios: