Wednesday, 21 August 2019

চট্টগ্রাম নগরে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

আজ মর্মস্পর্শী একুশে আগস্ট। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক নেতাকর্মী। একুশে আগস্ট উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি মাথায় রেখে চট্টগ্রাম নগর জুড়ে চলছে পুলিশি তল্লাশি। যদিও পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ বলেছেন, পুরো আগস্ট মাস জুড়েই পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এটি তারই ধারাবাহিকতা মাত্র।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, পুরো আগস্ট মাস আমরা নিরাপত্তা ব্যবস্থা অন্য সময়ের তুলনায় কঠোর করেছি। হ্যাঁ, সেখানে একুশে আগস্টকেও গুরুত্ব দিয়েছি। কোনো ধরনের সন্ত্রাসী গ্রুপ যেন নগরীর পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে তা নিশ্চিত করতে চলছে এই সারপ্রাইজিং চেকপোস্ট ও ব্লকরেইড।
তিনি বলেন,  মঙ্গলবার(২০আগস্ট) জামালখান মোড়, নিউ মার্কেট মোড়, কাজীর দেউড়ি মোড় এবং সিআরবিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলে।
পতেঙ্গা থানার ওসি উৎপল কুমার বড়ুয়া বলেন, আমরা বাটারফ্লাই পার্কের সামনে এবং কাঠগড় মোড়ে দুটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছি। একুশে আগস্টকে মাথায় রেখে যানবাহন বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের তল্লাশি করছি।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, সন্ত্রাসী সংগঠনগুলো যেন মাথাচাড়া দিতে না পারে তার জন্য পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সারপ্রাইজিং চেকপোস্ট তারই অংশ। অপরাধীদের বিরুদ্ধে এটি আমাদের একটি কৌশল বলতে পারেন।
বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্ত্তী জানান, তার থানা এলাকায় বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত একটি চেকপোস্ট তল্লাশি অভিযান চালানো হয়। কোনো হুমকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেভাবে হুমকি আছে বলা যাবে না। তবু সতর্ক থাকলে ক্ষতি কী?

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: