Wednesday, 21 August 2019

রামুতে শুরু হচ্ছে কেন্দ্রীয় নৌকাবাইচ প্রতিযোগিতা।


কফিল উদ্দিন রামু।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৯ শীঘ্রই শুরু হবে। মঙ্গলবার (২০ আগস্ট) রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবারের মত এবারও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সৌজন্যে বাঁকখালী নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সভায় ফতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমকে চেয়ারম্যান এবং ইউপি সদস্য আবুল বশরকে মহা সচিব মনোনীত করে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদ ২০১৯ এর কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় জানানো হয়, রামু ফকিরা বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে অচিরেই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৯ এ অংশ গ্রহণে আগ্রহী নৌকা বাইচ দলকে আগামী ৩০ আগষ্ট  ২০১৯ এর  মধ্যে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়,
তেমুহনী, ও আছাদ সু-ষ্টোর চৌমুহনী উভয় ঠিকানায় নৌকার নাম জমা দেয়ার জন্য অনুরোধ  করা হয়।
ভেন্যু-রামু বাজারের পূর্বপাশে বাকঁখালী নদী।
    টিম জামানত ফি - এক হাজার টাকা মাএ।
যোগাযোগ ঃ 01817-681860  ★01818-180585।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: