Tuesday, 27 August 2019

চট্টগ্রামে দুই মাদকাসক্তকে ধরে পিটুনি দিয়েছে এলাকাবাসী


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

 হাটহাজারীর ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ফকিরপাড়ায় মঙ্গলবার (২৭ আগস্ট) রাত নয়টায় দুই মাদকাসক্তকে ধরে পিটুনি দিয়েছে এলাকাবাসী। ‘আর মাদক সেবন করবে না’— এই মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাদের।
এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের জন্য ফকিরপাড়া এলাকায় মাদকাসক্তরা একত্র হয়। চলে বেচাকেনা। ইয়াবাসক্তদের কারণে এলাকায় চুরিসহ নানান অপরাধ বেড়ে যাওযায় ফকিরপাড়া তরুণ পরিষদের সদস্যরা নজরদারি করে আসছিল।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় একটি পরিত্যক্ত ভবনে ইয়াবা সেবন করছিল আদর্শ পাড়ার জুয়েল ও আহনের পাড়ার আজাদ। সংগঠনের সদস্যরা ইয়াবা সেবনের সময় তাদের হাতনাতে ধরে গণপিটুনি দেয়। পরে ৬ নং ওয়ার্ড সদস্য মোস্তফা আরজু মাস্টার এসে ‘আর মাদক সেবন করবে না’— এই মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেন তাদের।
এ ব্যাপারে ওয়ার্ড সদস্য আরজু মাস্টার বলেন, ইয়াবা সেবনের সময় দুজনকে এলাকাবাসী হাতনাতে ধরে। আমি এসে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করি তাদের।
ফকিরপাড়া তরুণ পরিষদের সদস্য মো শাকিল, সালাউদ্দিন ও ওসমান জানান, তারা দীর্ঘদিন ধরে ওই যুবকদের ইয়াবা সেবনে নিষেধ করে আসছিলেন। এরপরও এলাকায় মাদকাসক্ত বেড়ে যাওয়ায় তারা প্রতিরোধে নামেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: