টেকনাফে যুবলীগ নেতা ফারুক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন,
মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা,টেকনাফ।
টেকনাফের যুবলীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওয়াড ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার বিকেল চারটায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের হ্নীলার জাদিমোরা ষ্টেশনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়াড ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সভায় ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইনুদ্দীন বাদলের সঞালনায় বক্তব্য রাখেন-উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবের খান, সহ-সভাপতি মো. হোসেন সোহেল, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজিজুল হক, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা প্রদশন করেন।
বক্তারা বলেন, সবার প্রিয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুককে নির্মমভাবে হত্যাকারী রোহিঙ্গা ডাকাত ও সন্ত্রাসীরা। অতিসত্বর রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার পাশাপাশি খুনীদের আইনে আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। নিহত ফারুকের রুহের আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রাথনা করা হয়।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফে হ্নীলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও জাদিমোরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পষদে সভাপতি মোহাম্মদ ওমর ফারুক (৩০) কে জাদিমোরা এলাকার তার বাড়ির সামনে থেকে রোহিঙ্গা ডাকাত সর্দার মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারীর অস্ত্রেরমুখে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যান। একপর্যায়ে তাকে রোহিঙ্গা শরণার্থীশিবিরের পশ্চিম পাশের পাহাড়ের কাছে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ মোনাফ কোম্পানি বাদী হয়ে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে টেকনাফ থানায় ১৭জনকে এজাহারনামীয় আসামি করে হত্যা মামলা রুজু করেছেন। ওইদিন রাতে এজাহারনামীয় আরও দুই আসামি এবং রোহিঙ্গা ডাকাত মোহাম্মদ শাহ ও মো. আব্দুস শুক্কুর এবং রবিবার রাতে আরও একজন এজাহারনামীয় আসামি মোহাম্মদ হাসান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।


0 coment rios: