চট্টগ্রাম ফয়'স লেকে গ্যাস বিস্ফোরণে বাবুর্চি অগ্নিদগ্ধ
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
সকাল নয়টার দিকে রেস্টুরেন্টে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। কোনমতেই বের হয়ে রেস্টুরেন্টের সামনের রাস্তায় কাতরাচ্ছিল বাবুর্চি মানিক মিয়া (২৯)। ঘটনার পর পর আশপাশের মানুষের জটলা লেগে যায়। কেউ ছবি তুলছেন, আবার কেউ ভিডিও করছেন। জটলা দেখে ছুটে আসেন ফয়’স লেক তদন্ত কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মো. শামসুল আলম। নিজের ছুটির দিনেও মানবিকতার উজ্জ্বল নজির স্থাপন করেন তিনি। সিএনজি ভাড়া করে ছুটে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। (১৪আগস্ট) বুধবার ফয়’স লেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ বাবুর্চি মো. মানিক মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সাবরহাটি গ্রামের আবদুল খালেকের ছেলে বলে জানা গেছে।
জানতে চাইলে মো. শামসুল আলম বলেন, আমার পেশাগত দায়িত্ব ছিল না। সাড়ে নয়টার দিকে রিকশা করে যাওয়ার ঘটনা দেখে এগিয়ে গেছি। দেখি অগ্নিদগ্ধ হয়ে মানিক মিয়া কাতরাচ্ছে। তবে কেউ হাসপাতালে নিয়ে প্রয়োজনবোধ করছে না। পরে আমি একটি সিএনজি ডেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই। পরে ৫ হাজার টাকার ওষুধপত্র কিনে দিই। এছাড়া চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছি। চিকিৎসকরা বলেছেন-তার শরীরে ৭৬ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠাতে হবে। সেই মতে আজ সন্ধ্যা ৬ টায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
অগ্নিদগ্ধ ঘটনা প্রসঙ্গে পুলিশ সদস্য শামসুল আলম বলেন- প্রাথমিকভাবে মানিক মিয়া আমাদের জানিয়েছেন রেস্টুরেন্টের রান্না ঘরে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। তিনি কোনোমতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। আগুন শরীরের বেশিরভাগ জায়গা পুড়ে যায়।


0 coment rios: