Thursday, 15 August 2019

বড় দারোগাহাটে ঝর্না থেকে মরদেহ উদ্ধার


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-


সীতাকুণ্ডের বড় দারোগাহাট কমলদহ এলাকার রূপসী ঝর্নার ৩০ ফুট গভীর থেকে মেহেদি হাসানের (৩৫) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ঝর্নার নিচে কূপে পড়ে যান মেহেদি। এরপর ফায়ার সার্ভিসের আগ্রাবাদ বিভাগীয় স্টেশনের চার সদস্যের একটি ডুবুরি দল বেলা ১টার দিকে উদ্ধার অভিযান শুরু করেন। আধঘণ্টার মধ্যে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন তারা।
ডুবুরি দলের লিডার আকতার হোসেন জানান, রংপুর জেলার ডমুর এলাকার নুরুল আমিনের ছেলে মেহেদি হাসান ইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন। সেই সুবাদে তিনি ফকিরহাট এলাকায় বাসা ভাড়া করে সপরিবারে থাকতেন। বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে রূপসী ঝর্নায় বেড়াতে যান। একপর্যায়ে পা পিছলে নিচে পড়ে যান। কিন্তু সাঁতার না জানায় ডুবে যান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: