সিগারেটের বিশাল চালান আটক শাহ আমানত বিমান বন্দরে
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের একটি বিশাল চালান জব্দ করেছে কাস্টমস হাউজের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বৈধতা নিয়ে সন্দেহ হওয়ায় ব্যাগেজগুলো আটক করে ২০০ শলাকার ১ হাজার ৯৫০ কার্টন বিদেশি সিগারেট সিগারেট পাওয়া যায়।
এয় এরাবিয়ার (জি৯ ৫২৩) ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে পৌঁছে চালানটি।
চট্টগ্রাম কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল জানান, জব্দ করা সিগারেটের মধ্যে ‘৩০৩’ ব্রান্ডের ১ হাজার ৪১০ কার্টনে ২০০ করে মোট ২ লাখ ৮২ হাজার শলাকা এবং ‘ইজি’ ব্রান্ডের ৫৪০ কার্টনে ১ লাখ ৮ হাজার শলাকা রয়েছে।
এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানান তিনি।
উপ-কমিশনারের নেতৃত্বে অভিযানে অংশ নেন কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা রেহানা পারভিন, সহকারী রাজস্ব কর্মকর্তা আপেল মাহমুদ, আবু তাহের, এসআই হোসেন আলী প্রমুখ।
যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল আরো জানান, অনেক সময় যাত্রী যে ফ্লাইটে আসেন সে ফ্লাইটে লাগেজ আসে না। এক্ষেত্রে অনুরূপ ঘটনা ঘটেছে। হয়তো যাত্রী আগে চলে এসেছিলেন, লাগেজ পরে এসেছে। এসব কার্টনে ফরহাদ, বিলকিসসহ বিভিন্ন নারী-পুরুষের নাম লেখা রয়েছে। কাস্টমস কর্মকর্তাদের নজরদারির কারণে চোরাচালানটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন বা বিভিন্ন বন্ডেড প্রতিষ্ঠানের অধীনে বিদেশি সিগারেট আমদানি করা যায়। তবে বিমানবন্দর দিয়ে আমরা যে চালানটি জব্দ করেছি এটি নিঃসন্দেহে চোরাচালানের অপচেষ্টা। এটি এ বিমানবন্দরে আটক সিগারেটের সবচেয়ে বড় চালান।’
তিনি বলেন, ‘যদি পর্যটন করপোরেশন সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী এ সিগারেটগুলো কিনে তবে কাস্টমস হাউজ কর্তৃপক্ষ বিক্রি করবে। নয়তো ধ্বংস করা হবে।


0 coment rios: