কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন
বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আজ মসজিদটির দ্বিতীয় তলার নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় অত্র মসজিদের সম্মানিত খতিব, মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তা ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে এক মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলাবাসীর নামাজ আদায়ের সুবিধার্থে নির্মাণ কাজের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


0 coment rios: