Friday, 30 August 2019

চকরিয়ায় ৮শত শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী


তানজিনা ইসলাম(বাবুই) চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশের খবর পাঠক বন্ধুর উদ্যোগে স্কুল শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গাছের চারা রোপন ও বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মালুমঘাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল মালেকের সভাপতিত্বে চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিজেদের প্রয়োজনে প্রত্যেক নাগরিকের ১টি করে হলেও চারা রোপন করা দরকার। সরকারের উদ্যোগের পাশাপাশি বাংলাদেশের খবর’ চারা রোপন ও বিতরণে সহযোগিতা করছেন। তিনি পত্রিকার সফলতা কামনা করে শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমাদের পড়া লেখার পাশাপাশি বৃক্ষরোপন ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরো বলে, চকরিয়ার আশপাশে কোন রোহিঙ্গা লুকিয়ে থাকলে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করার আহবান করেন।
বাংলাদেশের খবরের চকরিয়া প্রতিনিধি মো.সাইফুল ইসলাম খোকনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, বিএটির ম্যানেজার সাইফুল ইসলাম।
মালুমঘাট আইডিয়াল স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকশিক্ষিকা যথাক্রমে, নাজমা বেনজির, সোলতানুল আরেফিন, মিজানুর রহমান, সিহাব উদ্দিন, প্রকাশ চন্দ্র চৌধুরী, জাবের আহমদ, বিবেক চন্দ্র শীল, তৌহিদুল করিম, সুবেরা নাথ, বাংলাদেশের খবরের পেকুয়া প্রতিনিধি, আবদুল করিম বিটু, বাংলাদেশের খবরের পাঠক বন্ধুর ডুলাহাজারা কলেজ শাখার আহবায়ক নাহিদ হাসান মাসুম, যুগ্ম আহবায়ক মো. ইয়াছিন. ক্রীড়াবিদ মো. সাগর প্রমুখ।
চকরিয়াস্থ বিএটি’র সহযোগিতায় ওই স্কুলের ৮শ শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মাঝে ফলজ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন জাতের ৫ হাজার চারা বিতরণ করা হয়। এর আগে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী স্কুল আঙ্গিনায় ২টি চারা রোপন করে অনুষ্ঠানে শুভ সুচনা করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: