Friday, 30 August 2019

ঝাঁকঝমকপূর্ণ ভাবে সম্পন্ন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান


মুহাম্মদ ইউসুফ:

কক্সবাজার শহরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে'র হল রুমে কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি এর ৩য় বর্ষপূর্তী উপলক্ষে আয়োজিত মিলন মেলা অনুষ্ঠান সম্পন্ন করা হযয়েছে। উক্ত অনুষ্ঠান শুরু হয় শুক্রবার ৩০ ( আগস্ট) সকাল ৯ টায় শুরুতে আগত রক্তের ভাইদের  স্বাগতম জানানো হয় পরে রেজিষ্টাট, এর পর আলোচনা সভা,বাদে জুমা র্যালি, সম্মাননা প্রধান,সাংস্কৃতি অনুষ্ঠান,সহ  অনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন কক্সবাজার-৩ সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি,
বিশেষ
অথিতি ছিলেন মহিলা আসনের সাংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক এমপি সহ কক্সবাজার মেডিকেল কলেজ এর প্রভাষক,পৌর কাউন্সিলার,ইউপি চেয়ারম্যান,সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,
 বর্ষপূর্তি অনুষ্ঠানে বিভিন্ন জেলা,উপজেলা,ইউনিয়ন থেকে আগত সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গাছের ছারা, ফুলের তোড়া এবং সম্মাননা ক্রেষ্ট দিয়ে অভিরাম ভালবাসা গ্রহণ করেন।

পরে কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সাংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠানে উপস্থিত থাকা সকল সেচ্ছাসেবী সংগঠন কে সম্মাননা স্নারক প্রদান করা হয়। কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির পরিবারের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতি কেন্দ্রে এর অনুষ্ঠানে প্রায় ২০৭টি সংগঠনের ৬০০ মত সদস্য/ সদস্যা বৃন্দ অংশগ্রহণ করে।
কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির পরিবারের পক্ষ থেকে মোঃ জাহাঙ্গীর আলম জ্যাক জানায় আমাদের পরিবার নিয়ে আমরা সবসময় মানব সেবায় নিয়োজিত থাকি এবং বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে অসহায় রোগীর পাশে আমরা ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ,
 সোসাইটির পক্ষ থেকে মোহাম্মদ আসাফুল হাসান রিশাদ জানায় আমাদের পরিবার নিয়ে আমরা সবসময় সামাজিক কাজে সহযোগিতা করি এলাকাবাসীকে এবং হাসপাতালে থাকা অসহায় রুগিদের কে বিনামূল্যে ব্লাড দিয়ে সহযোগিতা করে আসছি দীর্ঘদিন ধরে যতদিন বেঁচে থাকি ততদিন হাসপাতালের অসহায় রোগীর পাশে থাকব ইনশাল্লাহ। আজকে সকল স্বেচ্চাসেবীদের অংশ গ্রহণে আমাদের অনুষ্ঠানটি সফল করতে  পেরেছি, এ জন্য সকল স্বেচ্চাসেবী ভাই বোনদেরকে ধন্যবাদ  ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: