Wednesday, 14 August 2019

চট্টগ্রাম থেকে টুঙ্গিপাড়া যাত্রা


আব্দুল করিম চট্টগ্রাম জেলা
প্রতিনিধিঃ-


 এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেজবানে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শতাধিক গাড়ির বহর নিয়ে নগরীর জমিয়াতুল ফালাহ থেকে আজ বেলা ১ টায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধূরীর উদ্যোগে প্রতিবছর ১৫ ই আগষ্ট টুঙ্গিপাড়ায় মেজবানের আয়োজন করা হত। মহিউদ্দীন চৌধূরীর মৃত্যুর পরও মেজবানের সে রীতি অব্যাহত রেখেছে তার পরিবার। এবারো ১৫ ই আগষ্ট টুঙ্গীপাড়ায় প্রায় ৪০ হাজার মানুষের আয়োজন অাছে মেজবানে। প্রতিবারের মত এবারও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ প্রায় হাজারখানেক দলীয় কর্মী যাচ্ছে টুঙ্গীপাড়ায়।
যাত্রার উদ্বোধন করে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন- আমার বাবা এবিএম মহিউদ্দীন চৌধূরী গত ২৬ বছর ধরে মহানগর আওয়ামী লীগের সহযোগীতায় টুঙ্গীপাড়ায় ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মেজবান আয়োজন করতেন। বাবার মৃত্যুর পরও আমরা সে ধারা অব্যাহত রেখেছি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: