Wednesday, 14 August 2019

বান্দরবানে পর্যটকের ভিড় নেই


বিশেষ প্রতিনিধিঃ-

বান্দরবানেরঅন্যতম পর্যটন স্পট মেঘলায় ঝুলন্ত সেতুতে ঘুরে বেড়াচ্ছে পর্যটকেরা
ঈদের ছুটিতেও পর্যটকের ভিড় নেই বান্দরবানের দর্শনীয় স্থানগুলোতে।
রমজানের ঈদের পর কোরবানির ঈদের লম্বা ছুটিতেও আশানুরুপ পর্যটকের আগমন ঘটেনি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূতি খ্যাত বান্দরবান জেলায়।
আজ বুধবার  (১৪ আগস্ট) পর্যটন স্পটগুলো ঘুরে দেখা গেছে, পর্যটন স্পট নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির, নীলগিরি সহ আশপাশের দর্শনীয় স্থানগুলো অনেকটাই ছিল ফাঁকা।
বৃষ্টির কারণে দর্শনীয় স্থানগুলোতে আশপাশের স্থানীয় ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতিও ছিল কম। তবে বছরের দু’টি বিশেষ দিন ঈদের লম্বা ছুটিতেও বান্দরবানে পর্যটন ব্যবসা জমে না ওঠায় হতাশ আবাসিক হোটেল-মোটেল-রিসোর্ট-গেস্ট হাউজ সহ পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জানা গেছে, বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির, চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত, শৈলপ্রপাত, রিজুকঝর্ণা, কিংবদন্তি বগালেক, নাফাকুম, রেমাক্রী বড় পাথর, ডিম পাহাড় চূড়া দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের উপস্থিতি থাকলেও কোথাও পর্যটকের ভিড় নেই।
পর্যটকদের বরণে সমস্ত আয়োজন করা হলেও আবাসিক হোটেল-মোটেল-রিসোর্ট-গেস্ট হাউজ এবং রেস্তোরাঁগুলো সম্পূর্ণ ফাঁকা। অন্যান্য বছরগুলোর মতো অগ্রিম রুম বুকিং ছিল না আবাসিক হোটেলগুলোতে। পর্যটকবাহী তিন শতাধিক ট্যুরিস্ট গাড়ির অধিকাংশই স্টেশনে বসে ছিল। অলস সময় পার করেছে গাড়ির চালক-হেলপাররা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: