Showing posts with label অর্থনীতি. Show all posts
Showing posts with label অর্থনীতি. Show all posts

Wednesday, 8 April 2020

খাতুনগঞ্জে দেশি পেঁয়াজ ৩৫, মিয়ানমার আদা ১০০ প্রশাসন নির্ধারিত সময়ে খোলা

খাতুনগঞ্জে দেশি পেঁয়াজ ৩৫, মিয়ানমার আদা ১০০ প্রশাসন নির্ধারিত সময়ে খোলা


আব্দুল করিম,
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান::

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা কর্মসূচি জোরদার করায় দেশের সবচেয়ে বড় পাইকারি বাজারে ক্রেতাসমাগমে ভাটা পড়ছে। নিত্যপণ্য বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, চিনি ইত্যাদি বেচাকেনা হচ্ছে।খাতুনগঞ্জে পেঁয়াজের বড় বিপণিকেন্দ্র হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, সরবরাহ কমে যাওয়ায় কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ২-৩ টাকা বেড়েছে। ভারতের খাসখালী ৩০-৩২ টাকা, নাসিক ৩৮-৪০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ৩৮ টাকা পাইকারিতে বিক্রি হয়েছে বুধবার (৮ এপ্রিল) সকালে। দেশি পেঁয়াজের মধ্যে পাবনার হালি পেঁয়াজ কেজি এবং মেহেরপুরে বড় পেঁয়াজ সর্বোচ্চ ৩৫ টাকা বিক্রি হয়েছে।তিনি জানান, নগরের বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ বন্ধ, বিয়ে, শাদি, মেজবান, ওরস বন্ধ থাকায় পেঁয়াজের চাহিদাও কমে গেছে। এখন ত্রাণের জন্য কিছু পার্টি পেঁয়াজ কিনতে খাতুনগঞ্জে আসছেন। মুদি দোকানিরাও আগের চেয়ে অনেক কম কিনছেন।আড়তদাররা জানান, চীনা রসুন মানভেদে ১১০-১১৫ টাকা, চীনা আদা কয়েক দিনের ব্যবধানে দাম বেড়ে ১৪৫ টাকা, মিয়ানমারের আদা ১০০ টাকা বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বলেন, বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। পচনশীল ও নিত্যপণ্য বিশেষ করে চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, চিনি, ভোজ্যতেল ইত্যাদির পাইকারি দোকান ও আড়ত সরকার ও প্রশাসন নির্ধারিত সময়ে খোলা থাকছে খাতুনগঞ্জ, চাক্তাই এলাকায়।

Tuesday, 7 April 2020

মাছে ক্ষতিকর রাসায়নিক মেশালে ৭ বছরের জেল: আইন অনুমোদন মন্ত্রিসভায়

মাছে ক্ষতিকর রাসায়নিক মেশালে ৭ বছরের জেল: আইন অনুমোদন মন্ত্রিসভায়


‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর খাসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। খসড়ায় রফতানি বা অভ্যন্তরীণ বাজারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে মৎস্য বা মৎস্যপণ্য বাজারজাত করলে শাস্তি অনধিক সাত বছরের জেল বা পাঁচ লাখ টাকা জারিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) গণভবনে সীমিত পরিসরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত আইনের খসড়া অনুযায়ী কোনো ব্যক্তি রফতানি বা অভ্যন্তরীণ বাজারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে মৎস্য বা মৎস্যপণ্য বাজারজাত করলে শাস্তি অনধিক সাত বছর, কিন্তু পাঁচ বছরের নিচে নয়, কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এর আগে এক্ষেত্রে শাস্তি ছিল ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জারিমানা বা উভয় দণ্ড।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, বর্তমান প্রেক্ষাপটে দেশের মৎস্য ও মৎস্যপণ্যের রফতানি বাজার ধরে রাখা এবং নতুন বাজারে অনুপ্রবেশ, মানসস্পন্ন মৎস্য ও মৎস্যপণ্য আমদানি-রফতানি ও অভ্যন্তরীণ বাজারে বাজারজাতকরণের জন্য এ সংশ্লিষ্ট অধ্যাদেশটিকে প্রয়োজনীয় সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন ও রহিতক্রমে বাংলা ভাষায় আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে।
এর আগে গত বছরের ১৯ মার্চ ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন, ২০১৯ এর খাসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি। এরপর লেজিসলেটিভ ও সংসদ বিভাগ কর্তৃক আইনটির ভেটিং কার্যক্রম শেষ করে আজ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হলে চূড়ান্ত অনুমোদ দেয়া হয়।

Friday, 27 March 2020

সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেন ১২টা পর্যন্ত

সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেন ১২টা পর্যন্ত


দেশের বিভিন্ন স্থান করোনা ভাইরাসের কারণে লকডাউন করা হচ্ছে। এসব স্থানসহ দেশের সকল এলাকার ব্যাংকগুলোতে ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে সীমিত আকারে। জনগণের প্রয়োজন বিবেচনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি অফিস-আদালত আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন ছুটি থাকবে।
সাধারণ ছুটির এই সময়ে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
মঙ্গলবার (২৪ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন 
করোনা : বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

করোনা : বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


প্রাণঘাতী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি সোমবার (২৩ মার্চ) থেকে আগামী শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। ফলে পেট্রাপোল বন্দর দিয়ে গতকাল কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।
এর আগে ২২ মার্চ ভারতে ১৪ ঘণ্টার জনতার কারফিউ জারি করায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে লকডাউনের সময় বৃদ্ধি করতে পারে বলে ওপারের বিভিন্ন সূত্রে জানা গেছে।

পণ্যবাহী ট্রাক বা ট্রাকের চালক ও হেলপারদের মাধ্যমে করোনা ভাইরাসের জীবাণু এক দেশ থেকে অন্য দেশে প্রভাব বিস্তার না করতে পারে সেই লক্ষ্যে বেনাপোল বন্দরের সঙ্গে সকল ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারত সরকার।
বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে সোমবার সকাল থেকেই দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
এ দিকে, বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন তরফদার বলেন, ভারতের সাথে আমদানি,রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস সচল রয়েছে। ২৮ মার্চ থেকে পূনরায় আমদানি-রফতানি শুরু হবে।