ছাতকে দুই যুক্তরাজ্য প্রবাসীর ব্যতিক্রমী উদ্যোগ
জামরুল ইসলাম রেজা (সুনামগঞ্জ থেকে),
ছাতক পৌরসভার ৩ নং ওয়ার্ডের সমাজ সেবক মোস্তফা দেলোয়ার(পারভেজ)এর প্রচেষ্টায়, যুক্তরাজ্য প্রবাসী মোস্তফা কামাল ও যুক্তরাজ্য প্রবাসী নাজমূল হোসেন রুমেল এর অর্থায়নে ছাতক পৌরসভার ৩ নং ওয়ার্ডের নোয়ারাই গ্ৰামের লকডাউনে থাকা অসহায় কর্মহীন দিনমজুর হতদরিদ্র মোট ৮০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার(২ এপ্রিল)নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় উনাদের নিজস্ব মার্কেটের মোট ১৭ টি দোকান ভাড়া এক মাসের জন্য ফ্রি করে দিয়েছেন তারা, যাহা মোস্তফা দিলোয়ার (পারভেজ)এর নিজস্ব ৭ টি দোকান ও প্রবাসী নাজমুল হোসেন রুমেলের ১০ টি দোকান কোঠা মোট ১৭টি দোকানকোটা প্রতি দোকানের এক মাসের ভাড়া ২,৫০০,×১৭ মোট ৪২,৫০০, টাকা ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য না হওয়ায় তাদেরকে ফ্রি করে দিয়েছেন বলে জানান এই দুই প্রবাসী।
পরে তারা সর্বসাধারণের উদ্ধেশ্যে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সবাই নিজ নিজ ঘরে থাকোন সরকারের নীতিমালা ও আইন মেনে চলোন। এর পাশাপাশি তারা আরো সহযোগিতা করবেন বলে সর্বসাধারণ কে আশ্বাস দিয়েছন।


0 coment rios: