ঝিলংজার সবর্সাধারণের চলাচলের রাস্তার জন্য বিশাল মানববন্ধন - Cox Journal24
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার অন্তর্গত, ১০ নং ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়াডের সবর্সাধারণের শত বছরের পুরাতন একমাত্র চলাচলের রাস্তা বাংলাদেশ রেলওয়ে প্রকল্পের কারণে বন্ধ হয়ে যাচ্ছে।
এই রাস্তাদিয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতিদিন অসংখ্য ছাত্র-ছাত্রী স্কুল, কলেজ,মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পলিটেকনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যায়।
অফিস, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ সমগ্র পেশাজীবী লোকজন অত্র একমাত্র রাস্তা ব্যবহার করে।
যার কারণে ৫নং ওয়াড তথা চান্দেঁর পাড়াসহ পার্শ্ববর্তী কয়েকটা ইউনিয়নের লোকজন চরমদূর্ভূগে পড়বে।
এমতাবস্থায় দীর্ঘদিন যাবত অত্র এলাকার লোকজন বিভিন্নভাবে বিকল্প রাস্তা নির্মাণের দাবীতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছে,তারাই ধারাবাহিতায় আজকের মানববন্ধন, আজকের মানববন্ধনে উপস্হিত ছিলেন ১০ নং ঝিলংজা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব, টিপু সোলতান,ইউপি সদস্য জনাব ফজলুল করিম,প্রক্তন ইউপি সদস্য জনাব আব্দুর রহমান চান্দেঁর পাড়ার সমাজ ক্যালাণ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সর্বস্হরের জনসাধারণ।


0 coment rios: