Saturday, 14 March 2020

পটিয়ায় আগুনে পুড়ল ৮ বসতঘর



আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান


পটিয়া উপজেলার কোলাঁগাও ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় আশরাফ আলীর বাড়িতে আগুনে ৮টি বসত ঘর পুড়ে গেছে।শুক্রবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।জানা যায়, পটিয়া উপজেলার কোলাঁগাও ইউনিয়নের বাণীগ্রাম এলাকার আশরাফ আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার পথে বিকল যায়। তাৎক্ষণিক বিষয়টি বোয়ালখালী ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনে নেভাতে সক্ষম হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- আনসার আলী, মনসুর আলী, হারুন, গোলামুর রহমান, শফি, হাবিবুর রহমান, ইউনুস মিয়া, আবদুল খালেক।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, আমরা পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়ার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনের আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: