Tuesday, 10 March 2020

মহেশখালী উপজেলা নন-গেজেটেড কর্মচারী ক্লাবের আহবায়ক কমিটি গঠিত


প্রেস বিজ্ঞপ্তিঃ
মহেশখালী উপজেলার সরকারী কর্মচারীদের নিয়ে গঠিত নন-গেজেটেড কর্মচারী ক্লাবের এক আলোচনা সভা ১০ই মার্চ সন্ধ্যা ০৭ঘটিকার সময় সহ-সভাপতি জয়নাল আবদীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিপন কান্তি দে র সঞ্চলনায় অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পুর্বের কমিটির কার্যক্রম স্থবির হওয়ায় কমিটি বাতিল পুর্বক আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জাহাঙ্গীর আলম৷ দীর্ঘ আলোচনার পর সবার মতামতের ভিত্তিতে আগামী একমাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে পুরাতন কমিটি বাতিল করে ০৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়৷ সবার মতামতের ভিত্তিতে কমিটিতে আহবায়ক নির্বাচিত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুহাম্মদ মুনির উদ্দিন, যুগ্ম আহবায়ক সমাজ সেবা অফিসের ওমর ফারুক, সদস্য কৃষি অফিসের বদিউল আলম, উপজেলা নির্বাহী অফিসের তেজেন্দ্র লাল শীল,পরিবার পরিকল্পনা অফিসের রিপন কান্তি দে,এলজিইডি অফিসের মোঃকামরুল হক৷ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবুল কালাম, শিক্ষা অফিসের মনোয়ার হোসাইন,সিপিপির মোঃআমিন উল্লাহ,সমাজসেবার মাহমদুল করিম,নুরুল আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের নুরুল আলম হেলালী,জাহাঙ্গীর আলম,ইব্রাহীম খলিল,জনস্বাস্থ্য প্রকৌশল এর মোঃশাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসের আব্দুল মালেক, আবু হানিফ,নির্বাচন অফিসের আবু বক্কর সিদ্দিকী, কৃষি অফিসের জিকু বড়ুয়া,সিপিপির মৃদুল দে সহ বিভিন্ন অফিস কর্মরত কর্মচারীবৃন্দ৷ নব নির্বাচিত আহবায়ক সকলকে সাথে নিয়ে আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন৷ এবং সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন৷

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: