ঈদগড়ে হাজারো মানুষের চোখের জ্বলে বিদায় অনুষ্ঠান সম্পন্ন
মুহাম্মদ ইউসুফ, ঈদগড়ঃ
কক্সবাজার রামুর ঈদগড় পুলিশ ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত রামু থানার এ এস আই মোরশেদ আলমের বদলি উপলক্ষে ১০ মার্চ বিকাল ৪ ঘটিকায় ঈদগড় বাজার প্রাঙ্গনে ঈদগড় উন্নয়ন পরিষদ এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্টানে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা ও ভালবাসার চোখের জ্বলে এ এস আই মোরশেদ আলম এর বিদায় দেয়া হয়।
ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভূট্টোর সভাপতিত্বে ও সাংবাদিক কামাল শিশিরের সংঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, বিশেষ অতিথি কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল হক রেজা, রামু থানার এস আই মংছাই মারমা৷
প্রধান অতিথির বক্তব্যে রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন পুলিশের চাকুরি করে ও এলাকার সাধারন মানুষের মন জয় করা যায় তার প্রমাণ এ এস আই মোরশেদ।
সাংবাদিক কামাল শিশিরের সংঞ্চালনায় পবিত্র কোরান তেওয়াত করেন মৌলনা সিরাজুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাংবাদিক জহির উদীন খন্দকার। উক্ত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন-
বীর- মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল হক রেজা,
ঈদগড় ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হাজ্বী নুরুল আলম, ডাঃ আয়ুব তাহের, এস আই মংছাই মারমা সাংবাদিক কামাল শিশির, এএস আই টিটু কুমার শাহ এম নুরুল আলম ফেরদৌসি, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এইচ আরমান, ইব্রাহিম খলিল (প্রমুখ)।
অনুষ্টান শেষে এ এস আই মোরশেদ আলমের বিদায় অনুষ্টানে গান পরিবেশন করেন শিল্পী নুরুল আলম কুতুবী। বক্তারা বলেন
সাধারন মানুষের মন জয় করে পুলিশর চাকুরি করা কঠিন কাজ। তার পর ও এ এস আই মোরশেদ আলম ঈদগড়ের মানুষের মন জয় করে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছে। উল্লেখ্য এ এস আই মোরশেদ আলম দীর্ঘ চার বছর পর্যন্ত ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসারে দায়িত্ব পালন করেছেন। তার বদলির আদেশ রামু থানায় আসলে ঈদগড়বাসী তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করে। তার স্থলাবিসক্ত হয়েছেন রামু থানার এ এস আই টিটু কুমার শাহা।


0 coment rios: