Tuesday, 10 March 2020

ছাতকে রমিজি শিল্পী গোষ্ঠীর আত্মপ্রকাশ


সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে মরমী কবি, গীতিকার ও বাউল সাধক মরহুম রমিজ আলীর স্মরণে রমিজি শিল্পী গোষ্ঠীর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সাথে সাক্ষাত করে কমিটির একটি ছায়া লিপি তার হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলের সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আফজাল আবেদীন আবুলকে সভাপতি, জাহিদ হাসান সোহেল সাধারন সম্পাদক ও ফয়জুল আহমদ পাবেলকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট রমিজি শিল্পী গোষ্ঠির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যনরা হলেন, সহ-সভাপতি বাবুল রায়, আব্দুস ছাত্তার, সহ-সাধারন সম্পাদক ভাস্কর দত্ত, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম, দপ্তর সম্পাদক হুসেন আহমদ, সহ-দপ্তর সম্পাদক ছাফির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অসিত দাস ভানু, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাহার, প্রচার সম্পাদক দুলাল আহমদ, সহ-প্রচার সম্পাদক কামাল উদ্দিন, সদস্য আবুল বশর, মীর কয়েছ, মোজাহিদ আলী, শফি উদ্দিন, বাচ্চু মিয়া, অসীম দেবনাথ, ইনসান আহমদ, আরজ আলী, কাঙ্গাল মাসুক, পোলক আহমদ, আজিম আহমদ, দেবাশীষ রায়, পিন্স সরকার, মুকুল আচার্য্য, তানভির চৌধুরী, টুটুল দেবনাথ, বাবু লাল, মোস্তাক চৌধুরী, রাসেল আহমদ, মৃদুল দাস, শহীদুল আলম, সুমেল আহমদ, রফিকুল ইসলাম, বাবুল মিয়া, মনির মিয়া, আনসার আলী, এমাদ আহমদ, ফিরোজ মিয়া, ইমা আক্তার, মেহেরিন বাশার মিমি, মনির মিয়া, লিলু মিয়া, রুমেল আহমদ, মোহাম্মদ আলী, মহসিন আলী, কাদির আলী ও জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: