নুরুল হক মাঝুর সহধর্মিণীর ইন্তেকাল, বাদে জুহর বদর মোকামে জানাজা
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের লালদীঘির পাড়ের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নুরুল হক মাঝুর সহধর্মিণী করিমুন্নেছা (৫২) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহ…রাজিউন।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত ১০ টায় কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে তিনি স্ট্রোক করেন।
মরহুম নুরুল হক মাঝুর একমাত্র ছেলে আবু নুর মোহাম্মদ ইশতিয়াকুল হক এ খবর জানিয়েছেন।
মরহুমার নামাজে জানাজা আজ শনিবার জুহর নামাজের পর কক্সবাজার বদরমোকাম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
করিমুন্নেছার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন ছেলে আবু নুর মোহাম্মদ ইশতিয়াকুল হক।


0 coment rios: