কুড়িগ্রামে সাংবাদিক আরিফুলকে নির্যাতনের প্রতিবাদে ছাতকে প্রতিবাদ সমাবেশ
জামরুল ইসলাম রেজা
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে আটকের পর উলঙ্গ করে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে এক বছরের কারাদন্ড এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সোমবার(১৬ই মার্চ)বিকেল ৪টায় ছাতক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সংগঠনের ছাতক শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সংগঠনের ছাতক উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ন্যাপ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ।
বক্তব্য রাখেন, সাংবাদিক মো. আবু খালেদ, মানবাধিকার কর্মী ও সাংবাদিক দিলোয়ার হোসেন, সাংবাদিক তানভীর আহমদ জাকির, জামরুল ইসলাম রেজা প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান এর উপর ডিসি সুলতানা পারভীন ও তার সহযোগীরা মিলে নির্মম নির্যাতন ও কারাদন্ড প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে কারাদন্ড প্রদানের ঘটনায় ডিসি সুলতানা পারভীনসহ জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে জোর দাবি জানান।
উল্লেখ্য, সম্পাতি ডিসি সুলতানা পারভীন এর নির্দেশে আরডিসি নাজিম উদ্দীন ও তার সহযোগীরা গত ১৩ মার্চ দিবাগত গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান এর বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্লীমি কায়দায় তাকে তুলে নিয়ে আসে। পরে ডিসি সুলতানা পারভীন এর কার্যালয়ে নিয়ে উলঙ্গ করে নির্মম নির্যাতন করে এবং তাকে মিথ্যা মামলা দিয়ে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।


0 coment rios: