নৌকায় ভোট দিন, উন্নত নগর উপহার দেবো: রেজাউল করিম
আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
নৌকায় ভোট দিন, মেয়র নির্বাচিত হলে উন্নত নগর উপহার দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।সোমবার (১৬ মার্চ) নগরের ১৩ নং পাহাড়তলি ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা জানান।
এসময় রেজাউল বলেন, নগরবাসীর মৌলিক অধিকার দেওয়াসহ একটি সুগঠিত, সুশাসিত বাসযোগ্য উন্নত নগর গড়ে তুলব,মাদক র্নিমুল করবো।
তিনি আরো বলেন, যেখানেই নৌকার প্রচারণায় যাচ্ছি, সেখানেই মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। জনগণের এমন স্বতঃস্ফুর্ত সাড়াই প্রমাণ করে ২৯ মার্চের নির্বাচনে বিপুল ভোটে নৌকা জয়ী হবে।
রেজাউল আরো বলেন, মানবিক দায়বোধ থেকে আজকে যে একটি বৈশ্বিক করোনাভাইরাস যা মহামারী ঢালপালা বেড়েছে তাকে প্রতিরোধ ও প্রতিহত করতে ঘরে ঘরে সচেতনতামূলক সতর্ক অবস্থায় থাকতে হবে।এই উপস্তিত ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের মোননিত কাউন্সিল প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী।


0 coment rios: