Sunday, 29 March 2020

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ নির্দেশনা


ডেস্ক রিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রোববার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনির্ধারিত অনুষ্ঠানে বক্তৃতায় জানান, সবকিছু নিয়ে সরকার জনগণের পাশে আছে।
ওই অনুষ্ঠানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের সমপরিমাণ বেতনের অর্থ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা সঙ্কট মোকাবেলায় কয়েকটি ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকেও অর্থ সহায়তা দেওয়া হয়।
দেশবাসীকে ধৈর্যের সঙ্গে এই সঙ্কট মোকাবেলা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ বাংলাদেশের কাছ থেকে করোনা সঙ্কট মোকাবেলায় সহযোগিতা চাই।
এদিকে করোনা মোকাবেলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তাগুলো প্রচারের জন্য অনুরোধ জানান। খবর বাসসের।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: