"হানিফ বাসের চাপায় পথচারী নিহত" | Cox Journal24
মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধি।
রংপুর মহানগরী ট্রাক স্টান্ড এলাকায় মহাসড়কে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাসের চাপায় নিহত হয়েছেন সাদিয়া বেগম নামের পথচারী এক বৃদ্ধা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিকের এসি ইমরান হোসেন জানান, বুধবার বেলা সোয়া ১১ টার দিকে নগরীর ট্রাকস্ট্যান্ড এলাকার ফাইয়াজ স্কুল এন্ড কলেজের প্রধান গেটের সামনে মহাসড়কের ওপর অটো রিক্সা থেকে নেমে ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাস তাকে চাপা দিলে তার মাথা ছিন্নভিন্ন হয়ে সেখানে তিনি মারা যান। ঘটনাস্থলের পশ্চিমে পাঠান পাড়ায় ছেলের বাড়িতে যাচ্ছিলেন তিনি। নগরীর কামারপাড়ায় ওই বৃদ্ধা থাকতেন। যাত্রীরা বিনোদপুর রেলগেট এলাকায় বাসটিকে আটকে দিলে ড্রাইভার ও হেলপার চাবি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।


0 coment rios: