Wednesday, 4 March 2020

কক্সবাজার শহরে কলাতলী ডলফিন মোড়ে ৬ হাজার ইয়াবাসহ ডিএনসি’র জালে আটক ২



কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় থেকে ৬ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য টিম (ডিএনসি)।
৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডায়নামিক কক্স কিংডম মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।
তারা হলো- টেকনাফের বড় হাবিব পাড়ার হোছন আহমদ এর ছেলে ছৈয়দ আহমদ (৪৮) ও কুতুপালং লাম্বাশিয়া ০১ নং ক্যাম্প বøক- বি-র বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে ফরিদ উল্লাহ (৩৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তারা উভয় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পরিদর্শক চান মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সূত্র: আমার সময়

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: