মহেশখালীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পিং সম্পন্ন | Cox Journal24
মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ,
মহেশখালী প্রতিনিধি।
মহেশখালীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ ইংরেজী সফল করার লক্ষে সেচ্ছাসেবীদের ওরিয়েন্টেশন বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়৷ উক্ত ওরিয়েন্টেশনে বড় মহেশখালী ইউনিয়নের ২৭জন সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন৷ সেচ্ছাসেবীদের ওরিয়েন্টেশন করান স্বাস্থ্য সহকারী মুহাম্মদ মুনির উদ্দিন ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক সুজিত কুমার দে৷ এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী আব্দুল মান্নান,ইব্রাহীম খলিল ও সিএইচসিপি শাহেনা আক্তার৷
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় ০৯মাস বয়সী হইতে ১০বছরের সকল শিশুকে এক ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হইবে৷ আগামী ১৮ই মার্চ থেকে ১১ই এপ্রিল সারাদেশের ন্যায় এই টিকাদান ক্যাম্পেইন মহেশখালীতেও অনুষ্ঠিত হইবে৷


0 coment rios: