ছাতকের গোবিন্দগঞ্জে যানজট নিরশনে মতবিনিময় সভা
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় যানজট নিরশনে ও আইনশৃংখলা রক্ষায় প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বেলা ১২টায় গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের আয়োজনে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সমন্নয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
ছাতক-দোয়ারা এ এস পি সার্কেল বিল্লাল আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টি আই প্রশাসন মো. শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, পাগলা ট্রাফিক পুলিশের টি আই রমজান আলী, জাউয়াবাজার ট্রাফিক পুলিশের টিআই নির্মল দেবনাথ, বিশিষ্ট শিল্পপতি ও গোবিন্দগঞ্জ ব্যাবসায়ী সমিতির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের ভাইস প্রেন্সিপাল মহি উদ্দিন।
বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি মুজিবুর রহমান, বীর মুুুুুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক কাজী আব্দুস সামাদ, ছাতক প্রেস ক্লাবের সহ-সভাপতি বদও উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার, ১৬৯৩ সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব উদ্দিন, ছাতক মাইক্রো শাকার সাধারন সম্পাদক খালেদ আহমদ, গোবিন্দগঞ্জ মাইক্রো শাখার সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক আমিনুর রশিদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে ছাতক-দোয়ারা এ এস পি সার্কেল বিল্লাল আহমদ বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দঞ্জ পয়েন্টের পূর্বেও অংশে আরসিসি ঢালাই হতে পশ্চিম অংশে আরসিসি ঢালাই পর্যন্ত কোন বাস, সিএনজি, মাইক্রো ট্রাকসহ ইত্যাদি যানবাহন থামতে পারবে না। এখানে কোন পারকিং থাকবেনা। যানজট নিরশনে ও আইনশৃংখলা রক্ষায় তিনি সকলের সহযোগীতা কামনা করেন। অন্যতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সতর্ক করেন।


0 coment rios: