মুজিব শত বর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহেশখালী পৌরসভার রংবেরঙের সাজ
মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ,
উপজেলা প্রতিনিধি:
মুজিব শত বর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহেশখালী পৌরসভার সুযোগ্য মেয়র মকছুদ মিয়ার আদেশক্রমে সকল দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নতুনভাবে রংবেরঙের সাজা শুরু করে দিয়েছে এমনকি সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানে নতুন রং পেইন্ট করে নতুন সাজে সাজছে।
মেয়রের ব্যক্তিগত অফিস থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ব্যানার ফেস্টুনসহ জার বাতি দিয়ে সাজানো হয়েছে।
মুজিব বর্ষ ও জাতীয় শিশু দিবসের সফলতা কামনা করেন মহেশখালী পৌরসভার সুযোগ্য মেয়র মকছুদ মিয়া।


0 coment rios: