Friday, 13 December 2019

টেকনাফে ছুরিকাঘাতে জামাই-শ্বাশুড়ী নিহত


টেকনাফ প্রতিনিধি।

টেকনাফে ছুরিকাঘাত হয়ে জামাই-শ্বাশুড়ীসহ ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভা ইসলাবাদ নতুন পল্লান পাড়া এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। তথ্য সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শুরুতে ঐ এলাকার মৃত ছৈয়দ হোসেনের পুত্র সোনা মিয়া(৩২) কে মৃত নবী হোসেন প্রকাশ নুর হোসেনের স্ত্রী শ্বাশুড়ী তাহামিনা(৪৫) এর ছেলে শালা জকির বুকে পিটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরি খাওয়ার পরে বোনজামাই মৃত নবী হোসেনের পুত্র ‘শালা’ জকিরকে মারতে এসে তাকে না পেয়ে তার শাশুরীকে ছুরিকাঘাত করে। এতে পাল্টাপাল্টি হামলায় উভয়ে আহত হয়।
এরপর তাদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করলে বিকাল ৩টার দিকে জামাই-শ্বাশুড়ী দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সূত্রে আরো জানা যায়, সোনা মিয়া নাকি আলাদা হয়ে সুখের সংসার নিয়ে বসবাস করতেন। এদিকে ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে অভিযোগ পেলে উক্ত ঘটনার সাথে যে সমস্ত অপরাধীরা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: