Friday, 13 December 2019

বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির. কমেছে দাম


আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

 
শীতকালীন হরেক রকম সবজিতে সেজে উঠেছে সবজির বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাজারগুলোতে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন আর দুই এক সপ্তাহ পর থেকে সবজির দাম অনেক কমে আসবে।  এছাড়া বাজারে অপরিবর্তিত রয়েছে মাছের দাম ও মুরগির দাম।
শুক্রবার (১৩ নভেম্বর) নগরের কাজীর দেউরি, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
এ সপ্তাহে প্রতিকেজিতে সব সবজির দাম কমেছে ৫ থেকে ১০ টাকা । বাজারে কেজিপ্রতি বেগুন ৫০ টাকায়, গাজর ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ টাকায়, টমেটো ৬০ টাকা,  শসা ৩০ টাকা, পেঁপে ৩৫ টাকা, শিম ৩৫, বাঁধাকপি ৩০ টাকা, ফুলকপি ৩৫ টাকা টাকায়  বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি আঁটি লালশাক ১০ টাকায়, পালংশাক ১৫ টাকা, লাউশাক ২৫ টাকায়, পুঁইশাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া মাছের বাজারে প্রতিকেজি রুই ২০০ টাকায়, তেলাপিয়া ১৫০ টাকায়, চিংড়ি ৮০০ টাকায়, রুপচাঁদা ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের মধ্যে প্রতিকেজি বয়লার মুরগি ১২০ থেকে ১৩০ টাকায়, লেয়ার ২২০ টাকায় এবং প্রতিকেজি গরুর মাংস ৫২০ টাকায়, খাসির ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: