Sunday, 9 February 2020

পটিয়ায় কোটি টাকার ইয়াবা ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ৪



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্রগ্রাম পটিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকার ইয়াবা, বৈদেশিক মুদ্রাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, ১ হাজার ২শ পাউন্ড বৈদেশিক মুদ্রা, নগদ ৩২ হাজার টাকা, দুইটি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় পটিয়া উপজেলার মোজাফরাবাদ এলাকার মেসার্স নজরুল এন্ড কোম্পানীর একটি ফিলিং স্টেশনের সামনে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেন।আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এইসব তথ্য জানান।গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার মো. মোজাম্মেল হক (৩০), মো. নুর নবী (২৪), মো. হাসমত কবির শাকিল (২১), জাহেদুল ইসলাম রাতুল (২২)।ঘটনাস্থল থেকে পালিয়েছে বাড়ৈয়াহাট এলকার মো. ইসমাল (২৭), মিরসরাই উপজেলার সামশুল আলমের পুত্র নরশেদ আলম রনি (২১) ও কক্সবাজার জেলার ফরিদ (২৩)।পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়ক হয়ে প্রায় ইয়াবার ইয়াবার চালান পাচার হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে এ চালান আটক করা হয়।
ইয়াবা ও বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: