রাউজানে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
চট্রগ্রাম রাউজানে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউপির ১নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তার মেহের আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।শিশুটির নাম শিশু আবীর হোসেন। তার বয়স মাত্র আড়াই বছর। সে ওই এলাকার রাজমিস্ত্রী কন্ট্রাক্টর মুহাম্মদ আলমগীরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার উদ্দিন ও স্থানীয় বাসিন্দা ইলিয়াছ রেজা বলেন ‘শিশু আবীর বেলা ১১টার দিকে খেলতে খেলতে পরিবারের সদস্য অগোচোরে ঘরের সামনের ছোট একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে গহিরা জে, কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


0 coment rios: