Tuesday, 25 February 2020

আনোয়ারায় অভিনব কায়দায় মন্দিরে দুই চোর চক্র আটক,ও একটি সিএনজি জব্দ।




আল আমিন চট্টগ্রাম  মহানগর প্রতিনিধিঃ-

আজ ২৬শে ফেব্রুয়ারি রাত আনুমানিক ২ টার দিকে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পদ্মাপাড়া গ্রামের পদ্মাপাড়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে চুরি করতে এসে স্থানীয় লোকজনদের কাছে হাতে নাতে আটক হয় দুই চোর চক্র,ও জব্দ করা হয় একটি সিএনজি।

প্রত্যক্ষদর্শীর মতে আরো দুইজন তরুণ পালিয়ে যায় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে।

স্থানীয় লোকজনরা বলেন-অতীতের অনেক বার এই মন্দির থেকে অনেক কিছু চুরি করা হয়, তাই আমরা সতর্ক এবং সচেতন ছিলাম,এই মন্দির কেন, বার চুরি হয়,এর পিছনে কে বা কারা জড়িত আছে তা জানতে।অবশেষে চোর চক্র কে আমরা হাতে নাতে ধরতে পেরেছি।স্থানীয় লোকজনরা চোর এবং চুরি কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখে যর্থাথ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানান।

উল্লেখ্য যে,চোর এবং চোরের কাছ থেকে জব্দ করা চোরের সরঞ্জাম,সি,এন,জি টি আনোয়ারা থানা পুলিশকে সোর্পন করা হয় বলে জানা যায়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: