Wednesday, 26 February 2020

ঈদগাঁও বাজারের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়


নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচন কমিশনের সাথে প্রার্থী ও গনমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়ছে। ২৬ ফ্রেরুয়ারী সকাল দশটায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনাতনে কমিশনের সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব শওকত আলম শওকতের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির চৌধুরী হিমু, তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ জালাল উদ্দিন ও এএসআই মহি উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, কমিশন সদস্য কামাল উদ্দিন, বজল আহমদ ও তারেক আজিজ। গণমাধ্যমকমীদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম তারেকুল হাসান তারিক, নুরুল আমিন হেলালী, এম ছরওয়ার শিফা, মিছবাহ উদ্দিন, এম, আবু হেনা সাগর, এম, শফিউল আলম আযাদ, শাহিদ মোস্তফা শাহিদ, আশফাক উদ্দিন আরাফাত, মোজাম্মেল হক, আলা উদ্দিন। এতে প্রার্থীদের মধ্য আরিফুর রহিম, শাহনেওয়াজ মিন্টু, রাজিবুল হক রিকো, শহিদুল ইসলাম, শাহীন জাহান চৌধুরী, মুফিজুর রহমান মুফিজ, গফুর আলম, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক আহমদ মানিক, হাসান তারেক, নুরুল আবছার, নাছির উদ্দিন জয়, আবুল কাসেম মানিক সও, নুরুল আমিন, নুরুল হুদা, ছৈয়দ করিমসহ ছয় ওয়ার্ডের সদস্য প্রার্থীরা অংশ নেন। মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাজার কমিটির নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যবসায়ী, ভোটার, গনমাধ্যমকর্মীসহ সকলের সার্বিক সহযোগিতা পেলে ২৮ শে ফ্রেরুয়ারী সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠান উপহাহার দেয়া সম্ভব হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ভোটের দিন গোপন কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন কমিশন। তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ বলেন, ভোটের দিন পর্যাপ্ত পরিমান আইনশৃংখলা বাহিনী উপস্থিত থাকবে। ভোট কেন্দ্র কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলেই সাথে সাথে তাকে আটক করা হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: