Wednesday, 26 February 2020

'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদিকে অংশ নিতে দেব না'-ভিপি নুর


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তর্জাতিক মহলে স্বীকৃত দাঙ্গাবাজ মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ আখ্যা দিয়ে বলেছেন, আরএসএস এর সদস্য মোদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যদি আসে তাহলে বাংলাদেশের মানুষকে অপমান করা হবে। বঙ্গবন্ধুর প্রতি অসম্মান করা হবে।

তিনি বলেন, আমরা বলতে চাই বঙ্গবন্ধু রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষের নেতা। তার জন্মদিনে মোদি আসতে পারে না। যদি মোদি আসে তাহলে দেশে ছাত্র সমাজের রক্তের গঙ্গা বয়ে যাবে।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতের রাজধানী নয়াদিল্লীতে দেশটির সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে চলমান আন্দোলনে উগ্রবাদী হিন্দুদের সহিংস হামলা ও হয়রানির প্রতিবাদে এ বিক্ষোভ করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও করে সংগঠনটি।

সূত্রঃ নয়া দিগন্ত  

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: