Thursday, 27 February 2020

কোম্পানীগঞ্জ থেকে ভূয়া সাংবাদিক গ্রেফতার

রেজাউল ইসলাম রেজা
সুনামগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছনবাড়ী থেকে জুটন (২৮) নামের এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিশকাটালী গ্রামের মোঃ বাচ্চু মিয়া বেপারী (ভানু) ছেলে।

২৬ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২টায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন নেতৃত্বে ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, জুটন প্রাইভেট ডিটেকটিভ নামের একটি পত্রিকার সিলেট বিভাগের ব্যুরো প্রধানের পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এবং বিভিন্ন সময় সে র‍্যাবের সোর্স বলেও পরিচয় দিয়ে থাকত।

পুলিশ সুত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল।

কোম্পানীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: