Tuesday, 8 October 2019

চট্টগ্রাম নগরীর পাচলাইশে যৌতুকের বলি নববধূ, স্বামী গ্রেপ্তার



আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার নাজির পাড়া এলাকায় যৌতুক না দেয়ায় এক নববধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শারমিন আক্তার সুমি নামের ১৯ বছর বয়সী এই নববধূর হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সোলায়মান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সোমবার (৭ অক্টোবর) রাতে সুমির মৃত্যু হয়। এর আগে নাজির পাড়ায় মানিক ভিলার নিচতলায় শ্বশুরের বাসায় সুমিকে শ্বাসরোধ করে নির্যাতন করা হয়। দুইমাস আগে নোয়াখালীর উত্তর শুল্লিকা এলাকার কামাল উদ্দিনের ছেলে লিটনের সঙ্গে সুমির বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুমির ওপর শারীরিক নির্যাতন করত বলে নিহতের পরিবার দাবি করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া জানান, ‘স্বামী সোলায়মানকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সুমির গলার ওড়না টান দেয়ার সময় তার মৃত্যু হয়। কিন্তু আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় সুমির মা চেমন আরা বেগম বাদি হয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন  বলে ওসি জানান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: