Tuesday, 8 October 2019

নগরের বায়েজিদ সবুজ উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন


আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথায় না কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় তিনি কর্ণফুলী সেতুর জন্য চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলকে পদত্যাগ না করার জন্য আহ্বান জানান।
মঙ্গলবার (৮ অক্টোবর) নগরের বায়েজিদ সবুজ উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, বাদল ভাই, পদত্যাগের দরকার নেই। আমাদের সবার নেতা মোশাররফ ভাই প্রধানমন্ত্রীকে কর্ণফুলী সেতুর বিষয়ে বিস্তারিত বলেছেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন কর্ণফুলী সেতু অবশ্যই হবে। কারণ বঙ্গবন্ধু কন্যা মুখে যা বলেন তাই করেন। হয়তো প্রকল্প নিতে একটু সময় লাগে। তবে ধৈর্য্য ধরেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: