বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন করলেন ইসলামাবাদ ব্লাড ডোনার'স সোসাইটি
সাইফুল ইসলাম মারুফ, ইসলামাবাদ প্রতিনিধি।
যদি হই রক্তদাতা জয় করব মানবতা এ শ্লোগারকে সামনে রেখে
কক্সবাজার সদর উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ইসলামাবাদ ব্লাড ডোনার'স সোসাইটির এর উদ্যোগে রামু ব্লাড ডোনার'স এসোসিয়েশন এর সহযোগীতায় কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়র এর দারুসসালাম একাডেমিতে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় ও থ্যালাসেমিয়া প্রতিরোধ ক্যাম্পিং এর আয়োজন করে ।
উক্ত ক্যাম্পে ইসলামাবাদ ব্লাড ডোনার'স সোসাইটি এর প্রতিষ্ঠাতা আমির হোসেন এর নেতৃত্বে ১৫ জন সেচ্ছাসেবক এর সহযোগিতায় উক্ত ক্যাম্প পরিচালনা করা হয়।
বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া প্রতিরোধ ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন দারুসসালা একাডেমির পরিচালক জনাব নুরুল আলম, সহকারী পরিচালক জনাব তৈয়ব জালাল।
উক্ত ক্যাম্পে সভাপতিত্ব করেন রামু ব্লাড ডোনার'স এসোসিয়েশন এর এডমিন আজিজুর রহমান রাজু।
দারুসসালাম একাডেমি সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দসহ উক্ত ক্যাম্পিনে ৫০০ জনের অধিক ছাত্রছাত্রী তাদের ব্লাড গ্রুপ নির্নয় ও থ্যালাসেমিয়া সমপর্কে সচেতনা করা হয়।
ইসলামাবাদ ব্লাড ডোনার'স সোসাইটির প্রতিষ্ঠাতা এডমিন আমির হোসেন বলেন,
আমাদের এই সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনটি ০১-১০-২০১৭ ইংরেজি তারিখ হতে পথচলা শুরু করে।ইতিমধ্যে আমরা ইসলামাবাদ ইউনিয়নে বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ, সামাজিক কাজ করে আসছি।
তিনি আরো বলেন সবার কাছে অনুরোধ থাকবে তরুন প্রজন্মের যুবক কিংবা ছাত্রসমাজকে এ সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহবান করেন।




0 coment rios: