টেকনাফ সদর ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ উদ্বোধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম
মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা , টেকনাফ।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদে সুন্দরভাবে ভিজিডির চাল বিতরণ শুরু হয়েছে বলে জানা গেছে। এ চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছৈয়দ, সদরের ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন চৌধুরী, মেম্বার শাহ আলম, ডাঃ নুর মোহাম্মদ গণি, রানু আক্তার, লাইলা আক্তার, খালেদা আক্তার ও ইউপি সচিব সরোয়ার কামালসহ সকলে উপস্থিত থেকে চাল বিতরণ করছেন। ইউপি সচিব সরোয়ার কামাল বলেন, আমরা নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান-মেম্বার ও চৌকিদার- দফাদারদের উপস্থিতিতে প্রতিমাসের ভিজিডির চাউল বিতরণ করে থাকি। উপকারভোগীরা জানায়, সঠিক সময়ে ভিজিডির চাল পেয়ে আমরা খুশি তাই ইউপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।


0 coment rios: