Wednesday, 9 October 2019

চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় কিশোর গ্যাং গ্রুপের 'বড়ভাই’ আটক


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে রাকিব (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে চৌমুহনী পাঠানটুলির বড়ুয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, রাকিব কিশোর গ্যাং গ্রুপের ‘বড়ভাই’।
সৌমেন্দ্র বড়ুয়া নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাকিবসহ আরও কয়েকজন যুবক ইয়াবা বিক্রির পাশাপাশি এলাকায় বসে আড্ডা দেয়। রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করাসহ নানা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে আসছে। এখানকার পরিবেশ তারা দিনদিন নষ্ট করে ফেলছে। তাদের কারণে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। তা নিয়ে স্থানীয় কিছু ছেলে প্রতিবাদ জানালে রাকিব দলবল নিয়ে তাদের মারধর করে। পরে ওই ঘটনায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দু’দিন আগে থানায় একটি ডায়েরি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে শুনা যাচ্ছে পাঠানটুলি এলাকায় ঝামেলা করে আসছে রাকিব নামের এক যুবক। জানা গেছে, রাকিব কিশোর গ্যাং গ্রুপের ‌‘বড়ভাই’। তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। (৯ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: