Sunday, 13 October 2019

শুভ জন্মদিন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন



আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি


তাঁর প্রাতিষ্ঠানিক নাম আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন। তবে নগরবাসীর কাছে তিনি পরিচিত ‘আ জ ম নাছির উদ্দীন’ নামে। ২০১৫ সাল থেকে যিনি দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে। সবার প্রিয় নগরপিতা নাছিরের জন্মদিন আজ (১৪ অক্টোবর)।
আ জ ম নাছির উদ্দীন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। চট্টগ্রামের বুকে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের প্রথম সুইমিংপুলের স্বপ্নদ্রষ্টাও তিনি।
আ জ ম নাছির উদ্দীন ১৯৭৩ সালে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পাস করেন।
স্কুলে পড়ালেখার করার সময়ই ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন তিনি। ছাত্রলীগের পতাকাতলেই অংশ নেন ঊনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মিছিলে।
১৯৭৭ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এবং নগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন আ জ ম নাছির। ১৯৮০ এবং ১৯৮২ সালে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে।
১৯৮৩ এবং ১৯৮৫ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিযুক্ত হন তিনি। পরপর দু’বার নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে।
আ জ ম নাছির উদ্দীনের বাবা সৈয়দ মঈনুদ্দিন হোসাইন ছিলেন একজন শিক্ষানুরাগী। মা ফাতেমা জোহরা বেগম আদর্শ গৃহিণী।
এদিকে নগরপিতা নাছিরের জন্মদিন উপলক্ষে আজ (সোমবার) দিনব্যাপী নানা আয়োজন করেছে ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: