Monday, 14 October 2019

চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত



আব্দুল করিম চট্টগ্রাম জেলা  প্রতিনিধি


চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় খোরশেদ নামের এক যুবলীগ নেতা র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।
বিষয়টি  নিশ্চিত করেছেন র‍্যাব-৭ মিডিয়া উইং মাশকুর রহমান।
এ সময় ২ টি বিদেশি অস্ত্রসহ মোট তিনটি অস্ত্র ও ১২ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।
মাশকুর রহমান বলেন, ‘খোরশেদ আগ্রাবাদ এলাকায় যুবলীগ পরিচয়ে চাঁদাবাজি করতো। তার চাঁদাবাজিতে জনগণ অতিষ্ট হয়ে পড়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা থাকলেও সে পলাতক ছিলো। তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনাকালে তার সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় হয়। এতে খোরশেদ গুলিবিদ্ধ হয়।পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খোরশেদ আলম কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল উদ্দিন বাবরের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: