Thursday, 5 September 2019

চট্টগ্রাম সিএমপির উপ-কমিশনার পদে রদবদল


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (উত্তর) পদে হারুনুর রশিদ হাযারীর বদলে পদায়ন করা হয়েছে উপ-কমিশনার আমির জাফরকে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের দেওয়া এক আদেশে এ বদলি করা হয়।
আদেশে হারুনুর রশিদ হাযারীকে উপ-কমিশনার (পিওএম-উত্তর) পদে বদলি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ট্রাফিক উত্তরের উপ-কমিশনার হারুনুর রশিদ হাযারীকে পিওএম-উত্তর পদে বদলি করা হয়েছে। উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) পদে আমির জাফরকে পদায়ন করা হয়েছে।
সম্প্রতি আমির জাফর খুলনা মেট্রোপলিটন পুলিশ  থেকে বদলি হয়ে সিএমপিতে আসেন। এদিকে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) পদে যোগদান করেছেন অতিরিক্ত ডিআইজি মোস্তাক আহমেদ খান। তিনি উপ-কমিশনার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: