চট্টগ্রাম কোতোয়ালীতে শুটারগানসহ ছিনতাইকারী গ্রেপ্তার
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডের ম্যানিলা হোটেলের সামনে থেকে একটি ওয়ান শুটার গানসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ৭টি ছিনতাই মামলার অভিযুক্ত। স্কুলব্যাগে অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশে বেরিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহীদুল ইসলাম খোকন (৩৭) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মৃত আবু তালেবের ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় থাকে।


0 coment rios: