Thursday, 5 September 2019

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা শেড’র অফিসে অভিযান, দেশিয় অস্ত্র উদ্ধার


বিশেষ প্রতিনিধি।
রোহিঙ্গাদের কুড়াল ও বেনচা দিচ্ছে এনজিও সংস্থা “শেড”। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উখিয়ার মালভিটা পাড়া শেড অফিসে অভিযান চালিয়ে বিপুল কুড়াল,বেনচা ও কুড়াল তৈরীর জন্য রাখা লাঠি উদ্ধার করা হয়েছে।
উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম উপজেলা সদরের রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালভিটা পাড়ায় অবস্থিত শেড এর অফিসে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফখরুল ইসলাম জানান, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে দা , ছুরি, নিড়ানী, কোদাল, বেলচা, বল্লম, লাটি, বাট সহ বিভিন্ন দেশীয় তৈরী অস্ত্র রয়েছে।
তাৎক্ষণিক উদ্ধারকৃত মালামাল জব্দ করে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কি পরিমাণ মালামালের উদ্ধার করা হয়েছে সে তালিকা তৈরী করা হয়। অভিযানের সময় শেড এর কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: